ধৃত চিনা নাগরিক কোন গোপন পথে ভারতে প্রবেশ করেছিলেন তা জানতে এবার ময়দানে নামল পুলিস - The News Lion

ধৃত চিনা নাগরিক কোন গোপন পথে ভারতে প্রবেশ করেছিলেন তা জানতে এবার ময়দানে নামল পুলিস

 


দি নিউজ লায়ন;    মালদহের কালিয়াচকে ধৃত চিনা নাগরিককে প্রাথমিক তদন্ত করে জানা যায়, সীমান্ত টপকে বাংলাদেশ থেকে ভারতের মূল ভূখণ্ডে প্রবেশ করেন । কিন্তু কোন পথে প্রবেশ করেছিলেন তিনি? সেই গোপন রাস্তার খোঁজ পেতে এবার ময়দানে নামল পুলিস। ধৃতকে নিয়ে এবার ঘটনার পুনর্নির্মান করলেন তদন্তকারীরা। 


জানা গিয়েছে, ২ জুন বিজনেস ভিসা নিয়ে বাংলাদেশে এসেছিলেন চিনের হুবাই প্রদেশের বাসিন্দা হান জানুই। এরপর ভারতে অনুপ্রবেশ করেন তিনি। তবে স্থলপথে নয়। মূলত নদী পথেই বাংলাদেশ থেকে এপাড়ে আসেন হান জানুই। এরপর কাঁটা তার নেই, সীমান্তের এমন এলাকা দিয়ে প্রবেশ করেন মূল ভূখণ্ডে। ধৃতকে সরেজমিনে নিয়ে গিয়ে ইতিমধ্যে গোটা ঘটনার পুনর্নির্মাণ করেছেন তদন্তকারীরা। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.